মারধরে রাবির শিক্ষার্থী আহত

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৮:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

Rajshahi_Universityরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে আসা নিয়ে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে অটোচালকদের মারধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর তালাইমারী মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী চঞ্চল কুমার, ইয়াকুব আলী ও লিটন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অটোচালককে আটক করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, ওই তিন শিক্ষার্থী রাজশাহী রেলস্টেশন থেকে বিনোপুর বাজারের উদ্দেশে একটি অটোরিকশায় আসছিলেন। অটোরিকশাটি তালাইমারী মোড়ে আসলে অটোচালক আর সামনে আসবেন না বলে জানান। কিন্তু শিক্ষার্থীরা তাকে বিনোদপুরে আসতে বলেন।

এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই অটোচালকসহ সেখানকার আরো কয়েকজন অটোচালক তিন শিক্ষার্থীকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখান থেকে অটোচালক মুন্নাকে আটক করে পুলিশ।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আহতদের মধ্যে লিটন ও ইয়াকুব হাসাপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহত অপর শিক্ষার্থী চঞ্চল কুমার হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। অটোচালককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G