চবিতে ‘জাগ্রত একাত্তরে’র প্রদীপ প্রজ্জ্বলন

প্রকাশঃ আগস্ট ২৪, ২০১৫ সময়ঃ ১০:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ অপরাহ্ণ

রকিব কামাল, চবি প্রতিনিধিঃ

cobiজাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করেছে চবি ছাত্রলীগের সাংস্কৃতিক সংগঠন ‘জাগ্রত একাত্তর’। গতকাল সোমবার রাত ৮টায় এ প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করে তারা।

সংগঠনের সভাপতি শাখাওয়াত রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সোহেলের সঞ্চালনায় প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরি,সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ ও শাহীন এবং নিয়াজ মোর্শেদ রিপন।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে সংগঠটির সকল নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট কালো রাতে হায়েনাদের হাতে নির্মমভাবে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চারনেতা, ‘৭১ এ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত ও শান্তি এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরি, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরি,সহ সভাপতি রোমেন, সাবেক প্রচার সম্পাদক সৌমেন পালিত, সাবেক ক্রীড়া সম্পাদক মামুন, সাবেক সহ সম্পাদক এম এ মালেক, ছাত্রীনেত্রী সানজিদা জিনিয়া, রাইসা, তাজিন,শীলা, হাফিজা,তামান্না সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G