আজকের জোকস: ২৫ আগস্ট, ২০১৫
প্রতিক্ষণ ডেস্ক
১/জোকস: দুই ফকিরের কথোপকথন!!
১ম ফকিরঃ “আইজকা মতিঝিলে একখান ১০০ টাকার নোট কুড়ায়ে পাইছিলাম!!”
২য় ফকিরঃ “কস কি?? তোর দেখি বিরাট ভাইগ্য!!”
১ম ফকিরঃ “আরে না, নোট খান জাল আছিল, তাই ফালাইয়া দিছি!!”
২য় ফকিরঃ “জাল আছিল ক্যামনে বুঝলি??”
১ম ফকিরঃ “তুই কোনোদিন ১০০ টাকার নোটে ১ এর পরে তিনটা শূন্য দেখছস?!?”
২/জোকস: সৎ উপদেশ বনাম চাপাবাজি
একছেলে সিগারেট খাচ্ছিল দেখে এক মেয়ে জিগ্যেস করলো আচ্ছা আপনি কতবছর ধরে সিগারেট খান??
ছেলেঃ কেন??
মেয়েঃ নাহ মানে আমি বলতে চাচ্ছি আপনে যদি সিগারেট খেয়ে এত টাকা নষ্ট না করতেন তাহলে সামনের ওই কারটা হয়তো আজ আপনার হতে পারত!!
ছেলেঃ আপনি কি সিগারেট খান??
মেয়েঃ নাহ..
ছেলেঃ সামনের অই কার টা কি আপনার??
মেয়েঃ নাহ..
ছেলেঃ সামনের ওই কার টা আমার!!
মরালঃ যেইখানে সেইখানে যারে তারে উপদেশ দিতে যাবেন না বেইজ্জতি হইয়া যাইতে পারেন ।
৩/জোকস: নিজের ছবি সংবলিত ডাকটিকেট
নিজের ছবি সংবলিত ডাকটিকেট বের করার নির্দেশ দিলেন ইয়াহিয়া।
কিছুদিন পর ডাক ও তার মন্ত্রীকে ডেকে টিকেট কেমন বিক্রী হচ্ছে জানতে চাইলেন।
শুনে মন্ত্রী বললেন, পূর্ব পাকিস্তানে টিকেট একেবারেই বিক্রী হচ্ছে না।
: কেন?
: টিকেট নাকি খামে সাঁটা যাচ্ছে না।
: টিকেটে কী আঠা লাগানো নেই?
: আছে। কিন্তু বজ্জাত বাঙালিরা টিকেটের নিচে থুতু না দিয়ে উপরে থুতু দিচ্ছে।
প্রতিক্ষণ/এডি/তাফ

























