চবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২

প্রকাশঃ আগস্ট ২৫, ২০১৫ সময়ঃ ৬:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৭ পূর্বাহ্ণ

চবি প্রতিনিধি

আহতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ভেতর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ২ জন ছাত্রলীগ কর্মী আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূচনা হয়। এই সংঘর্ষে হলের সাবেক কালচারাল সেক্রেটারী জহির এবং সাবেক উপ-সম্পাদক ইমাদ আহমেদ সায়েম আহত হয়েছে। তারা দুই জনই ইংরেজী বিভাগের ছাত্র।

ঘটনাস্থলে এখন পুলিশ অবস্থান করছে। এই ঘটনার জন্য এখন পর্যন্ত প্রক্টরের কোন মতামত পাওয়া যায়নি।

 

প্রতিক্ষন/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G