আজকের জোকসঃ ১ সেপ্টেম্বর

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৫ সময়ঃ ৮:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

fun

 

জোকস – ০১ : এরশাদ কাকু!

আমাদের এরশাদ কাকু গেছেন
আমেরিকার সমুদ্র সৈকতে রৌদ্র স্নান
করতে। একজন এসে জিজ্ঞাসা করল,”Are you relaxing?”
উনি উত্তর দিলেন, ” no. i am Ershad”
এভাবে বেশ কয়েকজন উনাকে
একই প্রশ্ন জিজ্ঞেস করল! উনি বিরক্ত
হয়ে উঠে চলে যাবেন ঠিক তখনই কিছুটা
দূরে দেখলেন বারাক ওবামাকে! উনি
যেয়ে ওবামা কে জিজ্ঞেস করলেন, “Are
you relaxing?” ওবামা জবাব দিলেন, “Yes i am.”
সাথে সাথে এরশাদ কাকু, ওবামা’র
গালে কইশ্যা কয়েকটা থাপ্পর মাইরা
কইলেন: “আরে বেটা!! তোরে ঐদিকে
সবাই খুইজা মরতাছে!! আর তুই কিনা এইখানে
বইসা কেলাইতাছোস !!!

 

জোকস – ০২ : ডাকাত!

ট্রেন ডাকাতি হচ্ছে ….
ডাকাতঃ এই তর নাম কি ?
১ম যাত্রীঃ সুমন ।
ডাকাতঃ যা আছে সব দিয়া দে । সুমন সব
কিছু দিয়ে দিল ।
ডাকাতঃ এই আপনার নাম কি ?
২য় যাত্রীঃ জুলেখা । ডাকাতটি
আবেগ আপ্লুত হয়ে বললঃ জুলেখা আমার
মায়ের নাম ছিল । আপনি সসস্মানে মুক্ত ।
ডাকাতঃ এই তর নাম কি ?
৩য় যাত্রীঃ উদয় । তবে, সবাই আদর করে
জুলেখা বলে ডাকে ।

 

জোকস – ০৩ : বাঁশমারা খাওয়া!

এক লোক তোষক কিনে কাঁধে করে বাড়ি
ফিরছে, পথে এক বন্ধুর সঙ্গে দেখা ,
“কিরে কত নিল?”
“দেড় হাজার টাকা”
“খাইছস তো বাঁশ! এক হাজার টাকার
বেশি এইটার দাম হইতেই পারে না!”
কিছুদূর এগুতেই আরেকজন দাম জিজ্ঞেস
করল । লোকটি এবার আর লজ্জা পেতে
চাইল না, বলল এক হাজার টাকা । “দিছে
তো তোরে বাঁশ দিয়া! আমার শালা পরশু
ছয়শ টাকা দিয়া কিনছে!” একটু পর যখন
আরেক বন্ধু জিজ্ঞেস করল “কিরে কোথা
থেকে আসলি?” তখন লোকটি
রেগেমেগে বলল “বাঁশ মারা খাইয়া
আসলাম”।

 

জোকস – ০৪ : টিকটিকি!

১ম টিকটিকিঃ ধুর শালা, আজকে হঠাৎ
বাপ মার উপর চরম জিদ উঠছে।
২য় টিকটিকিঃ কেন বন্ধু? হঠাৎ বাপ মার
উপর জিদ কেন?
১ম টিকটিকিঃ আরে আজকে টিভিতে
হরলিক্সের অ্যাড দেখলাম।
২য় টিকটিকিঃ তো?
১ম টিকটিকিঃ ছোটবেলায় বাপ মা যদি
নিয়ম কইরা হরলিক্স খাওয়াইতো তাইলে
কি হইতো বুঝস নাই?
২য় টিকটিকিঃ না তো। কি হইতো?
১ম টিকটিকিঃ আরে ব্যাটা, আমরা
তাইলে টিকটিকি না হইয়া কুমির হইতাম!!

 

জোকস – ০৫ : হাঁসের রচনা!

চান্দু একবার বাংলা পরীক্ষা দিতে
গেলো!! পরীক্ষায় সবই কমন শুধু রচনা
বাদে!! রচনা আসছে হাঁস নিয়ে!! কিন্তু
চান্দু বেচারা তো আর এইটা পড়ে নাই!!
তবুও সে চেষ্টা করলো!! আসুন দেখি তার
চেষ্টাটা কেমন হয়েছিলো!!
হাঁস(যেই প্রাণী সারাক্ষণ প্যাঁকপ্যাঁক
করে আর খায়) আমি হাঁস পছন্দ করি!!
আমার বাসার সবাইও মনে হয় পছন্দ করে!!
যদিও আমাকে বলে না, কিন্তু আমি
বুঝি!! হাঁস পানিতে থাকে!! আমিও
পানি খাই!! আমার পাশের বাসার
আঙ্কেল মদ খায়!! মদ খুব খারাপ একটা
জিনিস!! এইটা কিন্তু আমি বলি নাই!!
এইটা জ্ঞানী গুণী লোকেরা বলছে!!
আমার একটা লাঠি আছে!! লাঠি
পানিতে সাতার কাটে হাঁসও পানিতে
সাতার কাটে!! মনে হয় তারা আপন
ভাইবোন!! হাঁস পানিতে গোসল করে
আমিও পানিতে গোসল করি!! আমার
গোসল করতে মাত্র পাঁচ মিনিট লাগে
কিন্ত হাঁস সারাদিন লাগিয়ে গোসল
করে!! এই জন্য হাঁস দেখতে এত সাদা!! আর
আমার গাঁয়ের রঙটা একটু ময়লা!! বেশি
না, সামান্য ময়লা!! আমি হাঁস খুব
ভালোবাসি!! হাঁসও আমাকে খুব
ভালোবাসে!! একটা কথা বলতে ভুলে
গেছি!! হাঁস দেখতে ঠিক আমার বউয়ের
মত!!

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G