গুগলের অসঙ্গত আচরণের প্রমাণ মিলেছে

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

google indiaমার্কিন জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল ভারতে তাদের একচেটিয়া দাপটকে অনৈতিকভাবে ব্যবহার করছে বলে মনে করছে ভারত। ভারতের বেশ কয়েকটি ওয়েবসাইটের অভিযোগের ভিত্তিতে সে দেশের কম্পিটিশন কমিশন গুগলের এ ধরনের অসঙ্গত আচরণের প্রমাণ পেয়েছে, তবে এ ব্যাপারে চূড়ান্ত রায় ঘোষণার আগে গুগল ইন্ডিয়াও তাদের বক্তব্য জানানোর সুযোগ পাবে।

ভারতে ফ্লিপকার্ট, ফেসবুক বা মেকমাইট্রিপসহ অনেকগুলো ওয়েবসাইট গুগলের বিরুদ্ধে এই অভিযোগে সামিল হয়েছে। ভারতে গুগলের বিরুদ্ধে আনফেয়ার প্র্যাকটিস বা অনৈতিক আচরণের অভিযোগে তদন্ত চলেছে টানা তিন বছর ধরে। সেই তদন্তের শেষেই কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া মনে করছে, ভারতে যেভাবে গুগল তাদের সার্চ রেজাল্টগুলোকে তুলে ধরে সেটাকে পুরোপুরি ন্যায়সঙ্গত বলা যাবে না।

কমিশনের মুখপাত্র ডি এস মালিক বলেন, বাজারে গুগলের আধিপত্য প্রশ্নাতীত কিন্তু আমাদের কাছে বেশ কিছু সংস্থা অভিযোগ করেছিল অন্যায়ভাবে ফায়দা লুটতে গুগল তাদের সেই অবস্থানের অপব্যবহার করছে। তার ভিত্তিতে গত বছরই আমরা গুগলকে জরিমানা করার সিদ্ধান্ত নিই কিন্তু গুগল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। আমাদের সিদ্ধান্ত কেন ও কোন পটভূমিতে নেওয়া, তার ব্যাখ্যা অবশ্য আমরা ওয়েবসাইটেই দিয়েছি। কিন্তু এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মামলার শুনানিতে গুগল তাদের বক্তব্য পেশ করার পরই স্থির হবে তারা এই মামলায় সত্যি দোষী কি না, বা দোষী হলে তাদের কী শাস্তি হবে। তবে ২০১২ সালে গুগলের বিরুদ্ধে প্রথম অভিযোগটি পেশ করেছিল যারা সেই ভারত ম্যাট্রিমোনি.কমসহ আরও বহু ওয়েবসাইটই আত্মবিশ্বাসী যে গুগলের দোষটা প্রমাণ করা কঠিন নয়।

গুগলের বিরুদ্ধে মূল অভিযোগটা ঠিক কী , তা ব্যাখ্যা করে দ্য টেলিগ্রাফ পত্রিকার বিজনেস এডিটর জয়ন্ত রায়চৌধুরী বলেন, অনেক সময়ই দেখা যেত ইন্ডিয়া স্পেসিফিক সার্চেও এ দেশের সবচেয়ে জনপ্রিয় সাইটগুলো আসত অনেক পরের দিকে। সেখানে থেকেই এই সন্দেহের সূত্রপাত যে গুগল যে সাইটগুলো থেকে রাজস্ব পায় তাদের হয়তো সার্চে অগ্রাধিকার দিচ্ছে।’

তাদের সার্চ রেজাল্ট যে বরাবর ফেয়ার ছিল এটা প্রমাণ করার জন্য গুগল দিন-দশেক সময় পাবে, তারপর ১৭ সেপ্টেম্বর গুগলের আইনজীবীদের হাজির হতে হবে কম্পিটিশন কমিশনের চেয়ারম্যান অশোক চাওলাসহ সাত সদস্যের পূর্ণ বেঞ্চের সামনে।

সানফ্রান্সিকো-ভিত্তিক গুগল যদিও দাবি করেছে ভারতে তারা কোনও অন্যায় করেনি, কিন্তু কমিশনে গুগল নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবে কি না জয়ন্ত রায়চৌধুরী সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন। বিবিসি।

রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G