আজ সাংবাদিক মাহাতাবের তৃতীয় মৃত্যুবার্ষিকী

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

Mahtabসাংবাদিক মাহাতাব চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ । মাহাতাব চৌধুরী কর্মজীবনে দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক, রাজশাহী প্রেসক্লাবের যুগ্মসম্পাদক, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

২০১২ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান তিনি। বড়ই অসময়ে চলে গেলেও তার সৃষ্টিশীল কর্মজীবন বার বার মনে করিয়ে দেয় অত্যন্ত সৎ, মেধাবী ও সাহসী এই সাংবাদিককে।

মাহাতাব চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার মরহুমের নিজ বাসভবনে তার পরিবারের পক্ষ থেকে সকাল থেকে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে মাহাতাব চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘রেডিও পদ্মা’ গত রোববার সন্ধ্যায় ‘আমাদের গুনীজন’ অনুষ্ঠানে ওয়ালিউর রহমান বাবুর প্রযোজনায় ও শাম্মি সুমির উপস্থাপনায় বিশেষ আলাপচারিতায় অংশ নেন মাহাতাব চৌধুরীর মা নাজমা চৌধুরী।

মাহাতাব চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সোনালী সংবাদ পরিবার একটি স্মরণসভার আয়োজন করেছে। আজ সোমবার রাত সাড়ে ৮টায় সোনালী সংবাদের বার্তা কক্ষে ওই স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে। এতে সোনালী সংবাদ পরিবারের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G