সন্ত্রাসীদের সাথে আলোচনার নয়: মায়া

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

maya 2বিএনপির সাথে আলোচনার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বৃহস্পতিবার হরতালবিরোধী অবস্থানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মায়া বলেন, কোনো ষড়যন্ত্র করে সরকার পতন ঘটানো যাবে না। বোমা মেরে মানুষ হত্যা করে সরকার পতন হবে না।

তিনি বলেন, আলোচনার কোনো সুযোগ নেই। সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা হয় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৯ সালে শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির এবার তো আম-ছালা গেছে। ২০১৯ সালের নির্বাচনে অংশ না নিলে গাছসহ যাবে। বিএনপি ন্যাপ হয়ে যাবে।

এ সময় হরতালবিরোধী সমাবেশ করে কৃষক লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ অংশগ্রহণ করে।

প্রতিক্ষণ/এডি/হারুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G