নতুন পথ খুঁজছে শরণার্থীরা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

soronatthiraহাঙ্গেরির পথ ছেড়ে শরণার্থীদের বাসগুলি এখন ক্রোয়েশিয়ার দিকে যাচ্ছে।   উত্তর ইউরোপে প্রবেশ করতে নতুন পথ খুঁজছে শরণার্থীরা। সেখান থেকে তারা স্লোভেনিয়া ও অস্ট্রিয়া হয়ে জার্মানিতে প্রবেশের পরিকল্পনা করছে।

শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সার্বিয়া সীমান্তে ১৭৫ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে হাঙ্গেরি। সীমান্তে টহলও জোরদার করেছে দেশটি।

গত সপ্তাহেই দেশটি জানিয়েছিল, মঙ্গলবার থেকে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে কঠোর আইন কার্যকর করা হবে। নতুন আইন অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কেউ হাঙ্গেরিতে প্রবেশ করলেই গ্রেফতার করা হবে। সোমবার মধ্যরাত থেকেই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি।

হাঙ্গেরি সীমান্ত বন্ধের খবর পেয়ে সার্বিয়ায় আসা অনেক শরণার্থী এখন নতুন পথে উত্তর ইউরোপে প্রবেশের চেষ্টা শুরু করেছেন। শরণার্থীবাহী বাসগুলোকে ক্রোয়েশিয়া সীমান্তের দিকে ছুটতে দেখা গেছে। সার্বিয়ার দুটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাসগুলি সার্বিয়ার দক্ষিণে প্রিসেভো শহরের দিকে যাচ্ছে। বেশ কয়েকজন শরণার্থী নিশ্চিত করেছেন, তারা নতুন পথে জার্মানিতে প্রবেশের চেষ্টা করছেন।

এথেন্সে অবস্থানরত আবুল ফজল ইব্রাহিমি নামে এক আফগান শরণার্থী জানিয়েছেন, তিনিও ক্রোয়েশিয়া রুটটি ব্যবহারের চিন্তা করছেন। এছাড়া অনেকে জানিয়েছেন, তারা রোমানিয়া রুটটিও ব্যবহারের চিন্তা করছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G