ফেসবুকের ‘সিগন্যাল’ সাংবাদিকদের জন্য

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ১০:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

signalসাংবাদিকরা এবার ফেসবুক ব্যবহার করে সংবাদ খুঁজতে, গোছাতে ও কনটেন্ট প্রকাশ করতে পারবেন। আর এ জন্য ‘সিগন্যাল’ নামে বিশেষ টুল উন্মুক্ত করেছে ফেসবুক। টুলটি দিয়ে ফেসবুক ও ইন্সটাগ্রামের কনটেন্ট এমবেড করে ব্যবহারের সুবিধাও থাকবে। সাংবাদিকরা টুলটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

পিটিআইয়ের খবরে বলা হয়, ফেসবুকের মিডিয়া পার্টনারশিপস বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল তার ব্লগে লিখেছেন, সাংবাদিকদের কাছ থেকে আমরা শুনেছি, তারা ফেসবুক থেকে সংবাদ সংগ্রহ করার সহজ সুবিধা চান। খবর বা প্রতিবেদন লেখার সময় ফেসবুক ও ইন্সটাগ্রামের ট্রেন্ড, ছবি, ভিডিও ও পোস্টের সহজ ব্যবহার চান তারা। এছাড়াও বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান প্রতিবেদনে ফেসবুক সংক্রান্ত বিষয় ব্যবহারের জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে বিশেষ নীতিমালার জন্য আবেদন করেছে বলেও দাবি করেন ফেসবুকের ওই কর্মকর্তা।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G