স্মার্টফোনের ব্যাটারি বাঁচাতে আসছে ‘হাশ’

প্রকাশঃ সেপ্টেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

save_your_mobile_batterস্মার্টফোনে চার্জের স্থায়িত্ব নিয়ে অভিযোগের শেষ নেই। আপনারও হয়তো ব্যাটারির চার্জ নিয়ে অভিযোগ রয়েছে। আর যারা এ বিষয়ে বারবার অভিযোগ করেও এ সমস্যা কোনো সুরাহা হয়নি তাদের জন্য সুখবর। বৈজ্ঞানিকরা এবার এমন এক অ্যাপ বানিয়েছেন, যা আপনার ফোনের চার্জ অন্তত ১৬ শতাংশ বাড়িয়ে দেবে।

জানা গেছে, ইনটেল কর্পোরেশনের অধীনস্ত সংস্থা অন্তত ২০০০ টি স্যামসং গ্যালাক্সি এস ৩, এস ৪ হ্যান্ডসেটের উপর সমীক্ষা চালিয়ে নিশ্চিৎ হয়েছে, অ্যাপটি কার্যকরীতা। ৬১টি দেশের ১৯১ মোবাইল অপারেটরের কানেকশন সমৃদ্ধ হ্যান্ডসেটে অ্যাপটি সত্যি সত্যি ব্যাটারি বাঁচিয়েছে।

অ্যাপটির নাম- হাশ (ইংরেজিতে Hush) এই প্রথম এত বড় পরিসরে ব্যাটারি খরচ করে কোন কোন অ্যাপস-তা নিয়ে সমীক্ষা হল।

আপনি হয়তো ভাবছেন কিভাবে কাজ করবে নতুন অ্যাপস হাশ? আসলে হাশ আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলি অজান্তেই চলছে- সেগুলো বন্ধ করে দেবে। ফোনটি লক করে দিলেই ‘হাশ’ ফোনকে স্লিপ মোডে পাঠিয়ে দেবে। গুগল প্লে স্টোরে শিগগির-ই পাওয়া যাবে এ অ্যাপটি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G