‘গেম অব থ্রোনস’ ঘরে এমি অ্যাওয়ার্ড

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

_emmy_game_of_thrones

এ বছরের এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা ধারাবাহিকের পুরষ্কার জিতে নিলো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়তা পাওয়া টিভি ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’। কাল্পনিক এই ধারাবাহিকটি আরো পুরষ্কার জিতেছে কাহিনী ও পরিচালনা ক্যাটাগরিতেও।

সেই সঙ্গে এবছরের সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার জিতে নিয়েছেন গেম অব থ্রোনসে টাইরন ল্যানিস্টারের ভূমিকায় অভিনয় করা পিটার ডিঙ্কলেজ।

এইচবিও’র ধারাবাহিক এই কল্পকাহিনীটি গত ৫ বছর ধরে টেলিভিশনে চলছে এবং এবছর ৫ম মৌসুম এরই মধ্যে প্রদর্শন শেষ হয়েছে।

টিভি ও চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট আইএমডিবিতে কাল্পনিক এই কাহিনীচিত্রটির রেটিং রয়েছে ১০ এর মধ্যে ৯.৫।

টেলিভিশন অনুষ্ঠানের সবচাইতে সম্মানজনক পুরষ্কার হিসেবে বিবেচনা করা হয় এই এমি অ্যাওয়ার্ডকে। এটি চলচ্চিত্রের অস্কার কিংবা সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ডের সমতুল্য।

আরো পুরস্কার পায় ভায়োলাই নামে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ মহিলা যিনি প্রধান চরিত্রে অভিনয় করার জন্য এমি অ্যাওয়ার্ড পেলেন।

কমেডি ধারাবাহিক ক্যাটাগরিতে সেরার পুরষ্কার জিতেছে রাজনৈতিক কমেডি ‘ভিপ’।

সূত্র : বিবিসি

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G