হুমকির মুখে ইউরোপীয় সীমান্ত

প্রকাশঃ সেপ্টেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

uropiyoহাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, ইউরোপীয় সীমান্তের বর্তমান অবস্থা দেখে মন্তব্য করে বলেন, ‘ক্রমবর্ধমান শরণার্থীর চাপে ইউরোপীয় সীমান্ত হুমকির মুখে রয়েছে’।

শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা ‘দরজা ভেঙে ফেলছে’ মন্তব্য করে তিনি ইউরোপের সবগুলো রাষ্ট্রকে এ সংকট মোকাবেলায় একতাবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন।

এর আগে এক লাখ বিশ হাজার শরণার্থীকে বণ্টনের ব্যাপারে প্রস্তাবিত কোটানীতির ব্যাপারে আলোচনায় বসেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা। এতে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে পোল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া। তবে জার্মানি ও ফ্রান্স এ বণ্টনের পক্ষে।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) হাঙ্গেরির সংসদে সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার ব্যাপারে আইনপ্রণেতারা এক মত হওয়ার কিছু পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভিক্টর অরবান বলেন, শরণার্থীর স্রোতে যেন ভেসে যাচ্ছি আমরা। তারা শুধু কড়াই নাড়ছে না, তারা আমাদের দরজাগুলোও ভেঙে ফেলছে। আমাদের সীমান্ত হুমকিতে পড়েছে। শুধু হাঙ্গেরিই নয়, গোটা ইউরোপই হুমকিতে পড়েছে।

সীমান্তে কড়াকড়ি আরোপের ব্যাপারে হাঙ্গেরির সংসদে নতুন যে আইনটি পাস হয়েছে, এর ফলে এখন থেকে শরণার্থীদের ঠেকাতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করতে পারবে দেশটির সেনাবাহিনী।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G