ইয়েমেনে বোমা বিস্ফোরণে নিহত ৯

প্রকাশঃ সেপ্টেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Yemenঈদের নামাজ আদায়ের সময় ইয়েমেনের রাজধানী সানায় বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে নয়জন। আহত হয়েছে বহু লোক। আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদুল আজহার নামাজ আদায় করার সময় রাজধানী সানার একটি শিয়া মসজিদে দুটি আত্মঘাতী বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। মুহূর্তে ঈদের আনন্দ মাতমে রূপ নেয়।

রাজধানী সানা ইয়েমেনের সরকারবিরোধী গোষ্ঠী হুতিদের দখলে রয়েছে। হুতিরা শিয়াপন্থি মুসলমান।

ঈদের জামাতে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে নয়জন বলা হলেও প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সম্প্রতি ইয়েমেনের শিয়া মসজিদে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G