যৌন হয়রানি হজেও!

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

minaহজে এক নারীকে যৌন হয়রানি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে সাজা দেয়া হয়েছে বলে গত রোববার খবর প্রকাশ করেছে দৈনিক সৌদি গেজেটের অনলাইন সংস্করণে। প্রতিবেদনে বলা হয়, পুলিশ লক্ষ্য করেছে ঐ ব্যক্তিকে ঘুরে ফিরে একাধিকবার পাথর ছুঁড়তে এসেছেন এবং যেখানে নারীদের ভিড় ছিল তিনি সেদিকেই যাচ্ছিলেন।

স্থানীয় দৈনিক একটি পত্রিকা ‘আল-মদিনা’র বরাত দিয়ে খবরে বলা হয়, ওই ব্যক্তি এশীয় বংশোদ্ভূত। কিন্তু ওই ব্যক্তির পরিচয় জানায়নি পত্রিকাটি।

ওই প্রতিবেদনে বলা হয়, মিনার জামারাতে প্রতীকী শয়তানের প্রতি পাথর ছোড়ার সময় হজ পালনরত নারীদের যৌন হয়রানির সময় ওই ব্যক্তিকে আটক করে সিক্রেট পুলিশ। আটকের পর তাকে নিয়ে যাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে। সেখানে ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্ড পাবলিক প্রসিকিউশনের (বিআইপি) কর্মকর্তাদের জেরায় ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। পরে তাকে বিচারক কারাদণ্ডের পাশাপাশি তাকে বেত্রাঘাতের শাস্তিও দিয়েছেন।

দুটি দুর্ঘটনায় হাজার মানুষের প্রাণহানির মধ্যে এবার মক্কায় হজ পালন করছেন সারাবিশ্বের ২০ লাখের বেশি মুসলিম। বাংলাদেশসহ ১৫০টির বেশি দেশ থেকে এবার প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন ১ লাখ ৬ হাজারের বেশি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G