অস্কারে চলচ্চিত্র ‘মুহাম্মদ’ (স.)

প্রকাশঃ সেপ্টেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

The-Messageঅস্কারের ৮৮তম আসরে ইরানের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদির সাম্প্রতিক ছবি ‘মুহাম্মদ (স.) : দ্য মেসেঞ্জার অব গড’। প্রেস টিভির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ইসলাম ধর্মের সবশেষ নবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের প্রথম ভাগের ওপর নির্মিত এই ছবিটি লড়বে অস্কারের বিদেশি চলচ্চিত্র বিভাগে।

ইরানের চলচ্চিত্রবোদ্ধাদের সমন্বয়ে গঠিত কমিটি ব্যাপক আলোচনার পর আনুষ্ঠানিকভাবে তাদের দেশ থেকে অস্কারের জন্য এই ছবিটি মনোনীত করেছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পর্দা উঠবে অস্কারের।

মুহাম্মদ (স.) ছবিটি ইরানের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি। রাষ্ট্রের আংশিক অনুদানে নির্মিত এই ছবির পেছনে ব্যয় হয়েছে প্রায় ৪০ মিলিয়ন ডলার। শুরু থেকেই দর্শক আগ্রহের শীর্ষে ছিল চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটি নির্মাণের পটভূমি সম্পর্কে পরিচালক মাজিদি বলেন, বিভিন্ন জঙ্গিগোষ্ঠী ইসলামের যে ‘সহিংস চরিত্র’ তৈরি করেছে তা দূর করতেই তিনি এই ছবিটি নির্মাণ করেছেন।

বিশাল বাজেটের এই ছবিতে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের কারিগরি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা। সিনেমাটোগ্রাফি করেছেন তিনবার অস্কার জেতা ইতালির ভিত্তোরিও স্তোরেরো, এডিটিং করেছেন ইতালির রবার্টো পেরপিগনানি, স্পেশাল ইফেক্টের কাজ করেছেন যুক্তরাষ্ট্রের স্কট ই অ্যান্ডারসন, মেকআপ করেছেন ইতালির গিয়ানেত্তো ডি রসি এবং সংগীত সংযোজনে কাজ করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।

অস্কার মনোনয়ন পাওয়া এটি মাজিদির দ্বিতীয় ছবি। এর আগে ১৯৯৮ সালে তাঁর ‘দ্য চিলড্রেন অব হ্যাভেন’ ছবিটি বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পায়। এ ছাড়া ২০১২ সালে সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার পুরস্কার জেতে আসগার ফারহাদির ছবি ‘আ সেপারেশন।’

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G