প্রধানমন্ত্রী হতে চান মালালা

প্রকাশঃ অক্টোবর ৫, ২০১৫ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

মালালাপাকিস্তানের শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। সম্প্রতি ইন্ডিয়া টুডে টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার এই স্বপ্নের কথা জানান। এ সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিরাট একটি অনুপ্রেরণা হিসেবে দেখেন বলে জানান মালালা। খবর পিটিআই।

মালালা বলেন, বেনজির ভুট্টো আমাদের দেখিয়েছেন যে, একজন নারীও দেশের নেতা হতে পারেন। তাকে এ সময় জিজ্ঞেস করা হয়, তিনি কি বেনজিরের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান। জবাবে মালালা বলেন, আশা রাখি। যদি মানুষ আমাকে ভোট দেয় তাহলে প্রধানমন্ত্রী হতে চাই।

তিনি বলেন, আমার স্বপ্ন শিশুদের শিক্ষা অর্জনে সহায়তা করা। সমাজে পরিবর্তন আনতে অনেক পথ আছে। মালালা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সন্ত্রাসবিরোধী হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এক্ষেত্রে অস্ত্র হিসেবে যা প্রয়োজন হবে তা হল বই, কলম।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G