পেট্রোল বোমা হামলার বলি অসহায় সিএনজি চালক

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ২:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

হরতালকারিnews_imgদের পেট্রোল বোমা হামলার বলি হলেন আরো এক অসহায় সিএনজি চালক, একই ঘটনায় মারাত্মক দগ্ধ হয়েছেন ট্রাকে থাকা হেলপার
নিরঞ্জন দাশ (২২) । এ ঘটনায় ট্রাকচালক রজব আলী ও হেলাল নামে আরো দুইজন আহত হন।

হেলপার নিরঞ্জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বনিকোনা নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে হরতাল
সমর্থনকারীদের ছোড়া পেট্রোল বোমায় একটি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এর চালক শাহজাহান মিয়ার (৩০) মৃত্যু হয় ।এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সিলেটগামী ট্রাকটি বনিকোনা এলাকায় এলে দুর্বত্তরা তাতে পেট্রোল বোমা হামলা করে। এতে ট্রাকে আগুন ধরে যায়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শাহজাহান মারা যান। এদিকে, পেট্রোল বোমায় দগ্ধ হন ট্রাকের হেলপার নিরঞ্জন।

প্রতিক্ষণ/এডি/কনা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G