বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ৩:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

হরতালঋণ খেলাপির দায়ে জাতীয় সংসদীয় আসন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরীন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করায় টাঙ্গাইলে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে তার দল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান।

এর আগে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপি উল্লেখ করে উপনিরর্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা তাজুল ইসলামকে ফ্যাক্সযোগে চিঠি পাঠিয়েছে ব্যাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো।

তাজুল ইসলাম জানান, ওই ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণখেলাপি। বেশ কয়েক বছর আগে সোনার বাংলা প্রকৌশলী সংস্থা অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হওয়ায় এই ঋণের দায়ভার কাদের সিদ্দিকীর উপরই বর্তায়। তাই কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তাজুল ইসলাম আরো জানান, নির্বাচনী আইন অনুযায়ী, ঋণখেলাপি হওয়ায় কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। এই ধরনের ঋণখেলাপির দায়ে অভিযুক্ত কোনো প্রার্থীর মনোনয়নপত্রই এর আগে টেকেনি। তারপরও আরো ভালোভাবে যাচাই-বাছাই করে আজ মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G