বগুড়ায় রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hortal 1বগুড়ায় রোববার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মোঃ মেহেদি হাসান হিমুসহ নেতাকর্মীদের গ্রেফতার ও মামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বিকালে এ তথ্য জানা যায়।

প্রতিক্ষণ/এডি/বাহার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G