অর্ধেক অভিবাসী নিবে স্লোভেনিয়া

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০১৫ সময়ঃ ১০:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Refugeঅর্ধেক পরিমাণ অভিবাসীকে গ্রহণ করার কথা জানিয়েছে স্লোভেনিয়া। ক্রোয়েশিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এখন থেকে রোজ সর্বোচ্চ আড়াই হাজার অভিবাসীকে সীমানা অতিক্রম করার অনুমতি দেয়া হবে।

তবে স্লোভেনিয়া সতর্ক করে দিয়ে বলেছে, তাদের পক্ষে অনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহণ করা সম্ভব নয়, যদি না দেশটির উত্তরাঞ্চলীয় প্রতিবেশী অস্ট্রিয়া বলে যে এদের ঢুকতে দেয়া হবে।স্লোভেনিয়ার পক্ষে অনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অন্যদিকে হাঙ্গেরী

অভিবাসীদের জন্যে তাদের সীমান্ত বন্ধ করার পর দক্ষিণের প্রতিবেশী ক্রোয়েশিয়া প্রতিদিন পাঁচ হাজার অভিবাসীকে গ্রহণ করতে স্লোভেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ায় অভিবাসী হিসেবে যারা আসছেন, তাদের অধিকাংশই আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের নাগরিক।

আর তারা জার্মানী, নরওয়ে ও অস্ট্রিয়ার মত পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর উদ্দেশ্যেই স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়াকে মূলত ট্রানজিট হিসেবেই ব্যবহার করছে।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G