ওবামার সঙ্গে দেখা করেছেন আহমেদ

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ১১:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Ahmed-Mohammed-Clockআমেরিকান সেই স্কুল ছাত্র হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নিজের তৈরি একটি ঘড়িকে বোমা মনে করে। নাম তার আহমেদ মোহাম্মেদ। খবর বিবিসি বাংলা।

১৪ বছর বয়সী ঐ বালক বাড়িতে একটি ঘড়ি তৈরি করে স্কুল নিয়ে আসে। কিন্তু সেটাকে স্কুল কর্তৃপক্ষ সেটিকে বোমা সন্দেহ করে পুলিশে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা আমেরিকার সামাজিক মাধ্যমে বিপুল আলোড়ন তোলে।

ওই ঘটনার পর এক টুইটার বার্তায় তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা।

আহমেদের সঙ্গে দেখার করার সময় ওবামা মন্তব্য করেন, তরুণদের দমনের চেষ্টা না করে, বরং তাদের তাদের কাজে সবার উৎসাহ দেয়া উচিত।

সুদানি বংশোদ্ভূত ওই বালককে গ্রেপ্তার করা হলেও, পরে তার বিরুদ্ধে আর কোন অভিযোগ আনা হয়নি।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G