কানাডা নির্বাচনে হেরেছেন বাংলাদেশী প্রার্থী

প্রকাশঃ অক্টোবর ২০, ২০১৫ সময়ঃ ৪:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ahmedকানাডার অন্যতম প্রধান রাজনৈতিক দল এনডিপি থেকে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত একমাত্র প্রার্থী খালিশ আহমেদ । কিন্তু তিনি জিততে পারেননি ।

ক্যালগ্যারী সিগনাল হিল আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশী কানাডিয়ান খালিশ আহমেদ হেরে যান। তার আসনে কনজারভেটিভের রন লিপার্ট জয়ী হয়েছেন।

নির্বাচনে বিশাল জয় পেয়েছে জাস্টিন ট্রুডো’র বিরোধী দল ‘লিবারেল পার্টি’। এর ফলে কনজারভেটিভ পার্টির দীর্ঘ ৯ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।

ট্রুডো’র দল ১৯১টি আসনে জয় পেয়েছে। আর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করা স্টিফেন হারপার জিতেছেন ১০৪ টি আসনে। নির্বাচনে নিউডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৫৪টি আসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা খালিশ আহমেদ পেশায় একজন ভূতত্ববিদ ও জ্বালানী ব্যবসায়ী। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি থেকে এমএসসি শেষে সেখানেই বিনা বেতনে দু’বছর স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন। গত ১১ বছর ধরে স্ত্রী ও ২ সন্তানসহ সিগনাল হিলে বসবাস করছেন খালিশ আহমেদ।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G