ভারতীয় মূর্তি ফিরিয়ে দিচ্ছে সিঙ্গাপুর

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

singapore_stolen_bronze_সিঙ্গাপুরের যাদুঘর একাদশ শতাব্দীর একটি মূর্তি ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ধারণা করা হয় প্রাচীন এই তাম্রমূর্তিটি ভারত থেকে চুরি যাওয়া দক্ষিণ ভারতীয় একটি দেবীর মূর্তি। এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম এই ভাস্কর্যটি ২০০৭ সালে সাড়ে ছয় লাখ ডলার মূল্যে কিনেছিল নিউ ইয়র্কের আর্ট অফ দ্যা পাস্ট নামে এক আর্ট ডিলারের কাছ থেকে।

নিউ ইয়র্কের ওই পুরনো শিল্পকর্ম বিক্রির প্রতিষ্ঠানের ম্যানেজার পরে স্বীকার করেন যে তিনি ভারত থেকে চুরি করে আনা পুরাতাত্ত্বিক ভাস্কর্য বিক্রি করেছিলেন।ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রাচীন নিদর্শন ভারত থেকে চোরাচালানের দায়ে একটি মামলা ২০১২ সালে আদালতে উঠলে বিষয়টি প্রথম সামনে আসে।

উমা পরমেশ্বরী নামে এক হিন্দু দেবীর ওই মূর্তিটি খোয়া যায় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি শিবমন্দির থেকে। সিঙ্গাপুরের যাদুঘর ভারত থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর চোলা সাম্রাজ্যের এই তাম্রমূর্তিটি ভারতকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ভারত সরকারের পুরাতাত্ত্বিক বিভাগ ও সিঙ্গাপুরের জাতীয় হেরিটেজ বোর্ড-এর মধ্যে আলোচনার পর এই মূর্তিটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

যাদুঘরের দেওয়া এক বিবৃতিতে বলা হয় যদিও এই দেবী মূর্তিটি তামিলনাড়ুর শিবমন্দির থেকেই চুরি গিয়েছিল বলে অকাট্য প্রমাণ পাওয়া যায় নি, কিন্তু আর্ট অফ দ্যা পাস্ট কোম্পানির ম্যানেজার অ্যারন ফ্রিডম্যান-এর দেওয়া স্বীকারোক্তি তারা আমলে নিয়ে মূর্তিটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে।

মিঃ ফ্রিডম্যান তার স্বীকারোক্তিতে বলেন তার কাছে দেড়শর মত যেসব চোরাই পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে ভারত থেকে চোরাই জিনিষও রয়েছে।

যখন পুরো ভারত জুড়ে চলছে পূজার উৎসব তখনই সিঙ্গাপুরের এমন সিদ্ধান্ত নেওয়ায় সেটাকে এক ধরনের উপহার হিসেবও দেখছেন অনেকে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G