২২ তারিখ থেকে চবির ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র
চবি প্রতিবেদক
আগামী কাল থেকে পাওয়া যাচ্ছে চবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিষ্ট্রার (তথ্য)এস এম আকবর হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু ছাত্র/ছাত্রীরা আগামী ২২ অক্টোবর, ২০১৫ তারিখ হতে চ.বি.ওয়েবসাইট http://www.cu.ac.bd অথবা টেলিটক ওয়েবসাইট http://cu.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। সকল আবেদনকারীকে USER ID & PASSWORD সহ এ সংক্রান্ত SMS প্রেরণ করা হয়েছে।
USER ID & PASSWORD/PIN বা যে কোন তথ্য হারিয়ে গেলে তা পুনরায় পেতে যে কোন টেলিটক নম্বর থেকে নিম্নোক্ত এসএমএস করতে হবে: SMS: CU<>HELP<>HSC BOARD<>HSC ROLL<>HSC YEAR<>UNIT Send to 16222
বিস্তারিত তথ্যাদি চ.বি. ওয়েবসাইটে http://www.cu.ac.bd পাওয়া যাবে।
প্রতিক্ষণ/এডি/এনজে
























