কবরস্থান থেকে হাতবোমাসহ অস্ত্র উদ্ধার

প্রকাশঃ অক্টোবর ২৩, ২০১৫ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

hobigonjবৃহস্পতিবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও গ্রামের পরিত্যক্ত একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ হাতবোমাসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জােগা নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ ওই কবরস্থানটিতে অভিযান চালায়। এসময় ৫৩টি ককটেল, ৪৭টি পেট্রলবোমা ও একটি পাইপগান উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G