রাজশাহীতে যাত্রীবাহি বাস উল্টে আহত ২৫

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

imagesরাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ২৫ যাত্রী।

শুক্রবার রাত ৩ টার দিকে নগরীর কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে কাপাশিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২৫ জন আহত হন। পরে দমকল কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/জালাল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G