সকালের নাস্তায় প্যান কেক

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

pancakeসকালের নাস্তায় একটু বৈচিত্র আনতে ঘরে বসেই বানাতে পারেন প্যান কেক। আর এই বৈচিত্র আনতে আজ আপনাদের জন্য থাকছে কিভাবে ঘরে বসেই প্যান কেক বানাবেন তার ফর্মুলা।

প্রয়োজনীয় উপাদান:

ডিম ২টি
দুধ আধা কাপ
ময়দা ১ কাপ
চিনি আধা কাপ
সামান্য বেকিং পাউডার
সামান্য এলাচ গুঁড়া
তেল (ভাজার জন্য)
প্রস্তুত প্রণালী:
প্রথমে ডিম ও চিনি একসাথে ভালো করে ফেটে নিতে হবে।

এরপর উপরের মিশ্রণের সাথে ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ যাতে বেশি ঘন বা পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

এরপর ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে ১ হাতা করে মিশ্রণ দিয়ে ১ মিনিট ঢেকে রাখতে হবে।

এরপর উল্টেপাল্টে নামিয়ে পরিবেশন করতে হবে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G