রোববার থেকে বগুড়ায় ৪৮ ঘন্টার হরতাল

প্রকাশঃ জানুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ১২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bogra_5আগামীকাল বগুড়ায়  সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে স্থানীয় ২০ দল।

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের হুমকি, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানা জারি, বগুড়া জেলা জামায়াতে নায়েবে আমীর ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন এবং বগুড়ায় জেলা স্বেছাসেবকদলের সভাপতি শাহ মো. মেহেদি হাসান হিমুসহ ২০ দলীয় জোটের অসংখ্যা নেতাকর্মীকে গ্রেপ্তার, মামলা, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বগুড়া জেলা ২০ দলীয় জোটের এক বৈঠকে এ হরতাল আহবান করা হয়।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G