জেলে পল্লীতে হামলা আটক ছয়

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০১৫ সময়ঃ ১০:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

151029191606_bangla_hindu_puja_624x351_gettyফেনী জেলাযর পুলিশ বলছে, স্থানীয় একটি জেলে পল্লীতে হামলার ঘটনার মামলায় অভিযুক্তদের মধ্যে ছয়জনকে তারা আটক করেছে।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ বলেন, গত মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের পূজাতে আতশবাজি পোড়ানোর সময় চাঁদা দাবি করায় এই হামলার ঘটনা ঘটে। কয়েকটি দোকান ও অন্তত পাঁচটি বাড়িতে ভাংচুর করায় ফেনী সদর থানায় একটি মামলা হয়েছে।

মি: মোর্শেদ বলেন এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে তারা। পাঁচগাছিয়া উপজেলার ঐ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন ঐ পুলিশ কর্মকর্তা।

হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপূজা উৎযাপনের সময় গত মঙ্গলবার রাতে মাতিয়ারা উপজেলার জেলেপাড়ায় মানুষ আতশবাজি পোড়ান। সেখানকার একজন বাসিন্দা জওহরলাল দাশ বলছিলেন এলাকার কিছু মানুষ তাদের কাছে বাজি পোড়ানোর বিনিময়ে চাঁদা দাবি করছিলেন।

সেই চাঁদা না দেয়াতে এর পরের দিন অর্থাৎ বুধবার রাতে তাদের কয়েকটি পরিবারের ওপর হামলা হয়। এই ঘটনায় টুলু রানী নামে একজন গর্ভবতী মহিলার শরীরে আঘাত লাগে।

পাঁচগাছিয়ার একজন মেম্বার তাজুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন এই ধরণের হামলার ঘটনা আগে কখনো ঘটেনি।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G