আইএস অপপ্রচার চালাচ্ছে আবদুল ফাত্তাহ

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

russia_aircraft_debris_মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি বলেছেন, ইসলামিক স্টেট রুশ বিমান ধ্বংস করেছে বলে যে দাবি করছে তা আসলে ‘মিথ্যে প্রচারণা”। খবর- বিবিসি

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিনাই উপদ্বীপে রুশ পর্যটকবাহী বিমানটি আসলে কিভাবে ধ্বংস হয়েছে তা এখনো বলার সময় আসেনি।

একটি রুশ বিমান সংস্থার বিমানটি ২২৪ জন আরোহীসহ মধ্য আকাশে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। গতকাল সোমবার রুশ এয়ারলাইন্স কোগালিমাভিয়া দাবি করে যে বাইরের প্রভাবেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এরপর থেকেই জল্পনা চলছে রুশ বিমানটি আসলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে কিনা। প্রেসিডেন্ট সিসি এখনই এ বিষয়ে কোন উপসংহারে পৌঁছানোর বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যারাই এই ঘটনার তদন্ত করতে চায়, তাদের সবাইকে মিশর স্বাগত জানায়।

উল্লেখ্য মিশরের সিনাই অঞ্চলে ইসলামী জঙ্গীরা খুবই সক্রিয় এবং তারা প্রায়শই মিশরের সেনাবাহিনীর ওপর হামলা চালায়। এই ইসলামী জঙ্গীরা ইতোমধ্যে ইসলামিক স্টেটের প্রতি তাদের আনুগত্যও প্রকাশ করেছে।

রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর অনলাইনে এক বার্তায় এই ঘটনা তারাই ঘটিয়েছে বলে দাবি করে ইসলামিক স্টেট। তবে সিনাইতে সক্রিয় ইসলামী জঙ্গীদের আকাশে উড়ে যাওয়া বিমান ধ্বংস করার মত সামরিক সক্ষমতা আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসলামিক স্টেট।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G