ত্বকের যত্নে ফলের খোসা

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ১১:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

anjiআমরা সব সময় ফলের খোসা ছাড়িয়ে ফেলে দিই। কিন্তু আমরা অনেকেই জানি না, এসব ফলের খোসা আমাদের ত্বকের জন্য কতটা জরুরি।

ত্বককে নরম ও মসৃণ করতে এসব খোসা বেশ কার্যকর। এগুলো ত্বকের গভীরে গিয়ে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে।

আপনি চাইলে ত্বকে সরাসরি ফলের খোসা ঘষে নিতে পারেন, আবার বেটেও লাগাতে পারেন। দুটোর ফলাফল একই।

কমলার খোসা
কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন-সি ও এ আছে, যা ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন-সি ত্বককে উজ্জ্বল করে, অন্যদিকে ভিটামিন-এ ত্বকের বলিরেখা ও কালো দাগ দূর করে। কমলার খোসা ব্রণও দূর করে সহজে।

কলার খোসা
কলার খোসা ত্বকে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এটি ত্বকের ক্লান্তি ভাব দূর করে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

বেদানার খোসা
বেদানার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর। নিয়মিত ব্যবহারে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

আলুর খোসা
আলু যদিও ফল নয়, সবজি। এর খোসাও ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বককে উজ্জ্বল করে, ত্বকের কালচে ভাব দূর করে এবং চোখের নিচের কালো দাগ দূর করে।

লেবুর খোসা
লেবুর খোসা ত্বকে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। এর সাইট্রিক এসিড ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে।

আপেলের খোসা
আপেলের খোসাতে পলিফেনল থাকে, যা ত্বকের মরা কোষ দূর করে এবং নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

পেঁপের খোসা
পেঁপের খোসায় আলফা হাইড্রোক্সি থাকে, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ দূর করে এবং মরা কোষ দূর করে অনেক দ্রুত।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G