চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ২:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

anjiচোর সন্দেহে গণপিটুনিতে মারা গেছেন দুইজন এবং আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোরে পাবনার আতাইকুলার
সড়াডাঙ্গী কাজিয়াপাড়া গ্রামে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল চোর সড়াডাঙ্গী কাজিয়াপাড়া গ্রামে ঢুকে গরু চুরির চেষ্টা করে। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত। এছাড়া আহত হয় একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রতিক্ষন/এডি/এএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G