দারুণ স্বাদে কলিজার দোপেয়াজা

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kolijaকলিজার দোপেয়াজা ছোট বড় সবারই পছন্দ। খাবার টেবিলে কলিজার দোপেয়াজার অবস্থানও বেশ কদরের। নিজের রসনা তৃপ্তির সঙ্গে পরিবারের অন্যদের কাছ থেকে প্রশংসা কুড়াতেও খাবার টেবিলে পরিবেশন করতে পারেন কলিজার দোপেয়াজা।

উপকরণঃ
গরু বা খাসির কলিজা ৫০০ গ্রাম ,আলু কিউব এক কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা চাম, রসুনবাটা ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, চারটি এলাচ থেঁতো করা, দারুচিনি ৩ টুকরা, তেজপাতা ২টি, দুধ আধা কাপ, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪ টি, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।

প্রনলীঃ
প্রথমে কলিজা কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার দুধ, লবণ, আদা, রসুনবাটা দিয়ে মেখে রাখতে হবে ১০ মিনিট। টুকরো আলুতে হলুদ, লবণ মেখে লাল করে ভেজে তুলে রাখতে হবে। এরপর এক কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে ভাজা জিরার গুঁড়া ছাড়া বাকি সব মসলা সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে মেখে রাখা কলিজা মসলায় দিয়ে একটু নাড়াচাড়া করে মৃদু আঁচে ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট সেদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে।

রান্না শেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে কলিজার দোপেয়াজা দারুণ উপযোগী।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G