বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাষ্ট্রের সর্তকতা

প্রকাশঃ নভেম্বর ১১, ২০১৫ সময়ঃ ৯:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

flag-dayবাংলাদেশে ভ্রমণের বিষয়ে ফের নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয়েছে। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ কার্যকর থাকবে বলেও ওই বার্তায় জানানো হয়েছে।

 গত ২৮ সেপ্টেম্বর ইতালীয় নাগরিক তাবেলা সিজার এবং ৩ অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের পর ভ্রমণ সতর্ককতা জারি করেছিল মার্কিন দূতাবাস। পরে  ১৭ অক্টোবর দ্বিতীয় দফায় সতর্কতা জারি করা হয়।

 মঙ্গলবার জারি করা সতর্কতায় বলা হয়, ‘বিশাল জমায়েতসহ পৃথকভাবে বিদেশিদের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে খবর রয়েছে। গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পৃথকভাবে বিদেশি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৮ সেপ্টেম্বর একজন ইতালীয় নাগরিক , ৩ অক্টোবর এক জাপানি নাগরিক হত্যা এবং ২৪ অক্টোবর শিয়া ধর্মাবলম্বীদের একটি উৎসবে বোমা হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেট অ্যান্ড লেভান্ট (আইএসআইএল) পৃথকভাবে তিনটি হামলারই দায় স্বীকার করেছে। এছাড়া চলতি বছর লেখক-প্রকাশকদের ওপর হুমকি ও হামলার ঘটনা ঘটেছে। এদের মধ্যে মার্কিন নাগরিকত্ব পাওয়া ব্লগারকেও হত্যা করা হয়েছে। মার্কিন সরকারের হিসেবে বাস্তব ও বিশ্বাসযোগ্যভাবে সন্ত্রাসীদের হুমকি বহাল রয়েছে এবং আরো হামলা হতে পারে।’

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G