নওগাঁয় ২ বাসে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

naoga busবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিন ভোরে নওগাঁ শহরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ভোর পৌনে ৬ টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের পার নওগাঁ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পার্ক করে রাখা বিভিন্ন পরিবহনের বাসগুলোর মধ্যে ভোরে হঠাৎ টিআর পরিবহনের একটি ও ডিপজল পরিবহনের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আগুনে টিআর পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ডিপজল পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের আংশিক ক্ষতি হয়েছে।

তিনি জানান, নাশকতাকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

প্রতিক্ষণ /এডি/ কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G