আজ সন্ধ্যায় চিকেন নাগেট

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ৫:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

chickenচিকেন পছন্দ নয় এমন মানুষের সংখ্যা খুব কমই। আর এই চিকেন দিয়েই যদি হয়ে যায় আজকের সন্ধ্যার নাস্তাটা তাহলে খারাপ হয় না। তাই আজ সন্ধ্যার নাস্তায় আপনাদের জন্য রাখছি চিকেন নাগেট।

 

 

 

 

 

প্রয়োজনীয় উপকরণঃ

  • মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম
  • পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি
  • ডিম-১টি
  • পাউরুটির স্লাইস- ৬টি
  • ব্রেডক্রাম্ব- ১কাপ
  • ময়দা- ১কাপ
  • পানি- ১/২ কাপ
  • রসুনবাটা- ১চা চামচ
  • লবণ- ১চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ
  • তেল- ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে নিন। এই মিশ্রণটি একটি বাটিতে নিন এবং ১ টেবিল চামচ করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি দিন। আরেকটি পাত্রে ডিম ফেটিয়ে নিন এবং পানি মেশান। এবার অপর একটি পাত্রে ব্রেড ক্রাম্ব নিন। এখন নাগেট গুলো এক এক করে নিয়ে পর্যায়ক্রমে ময়দা, ডিম এবং ব্রেডক্রাম্ব মেখে নিন। কয়েকটি করে নাগেট নিয়ে ৫-৬ মিনিট ডুবো তেলে ভাজুন, সোনালি-বাদামি রঙ না আসা পর্যন্ত। টমেটো সসের সাথে উপভোগ করুন মজাদার চিকেন নাগেট।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G