খনিধসে মিয়ানমারে নিহতের সংখ্যা ৭৫

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

mayanmarমিয়ানমারের কাচিন প্রদেশে খনিধসে কমপক্ষে ৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার কাচিনের হাপাকান্ত এলাকার জেড খনিতে ওই ধসের ঘটনাটি ঘটে। ওই ধসের কারণ এখনও জানা যায়নি।

দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো শতাধিক মানুষ। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। এই ধসে ৫০টির মত ঘরবাড়িও ধ্বংস হয়েছে।

উৎকৃষ্ট মানের জেড পাথরের জন্য জগৎ জুড়ে কচিন অঞ্চলের খ্যাতি রয়েছে। এখানকার খনি থেকে উত্তোলিত পাথর দিয়ে মূল্যবান সব অলঙ্কার তৈরি করা হয়ে থাকে।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G