পিএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

suicideগাইবান্ধার সাদুল্যাপুরে চলতি ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী মোছা. ইসমেতারা খাতুন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় সাদুল্যাপুর শহরতলী উত্তর কাজী বাড়ি সন্তোলা গ্রামে এ ঘটনা ঘটে। ইসমেতারা ওই গ্রামের সামছুল ইসলামের মেয়ে ও সাদুল্যাপুর মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী।

পারিবারিক সুত্রে জানা য়ায়, ইসমেতারা খাতুন গত ২০১৪ ইং সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে অকৃতকার্য হয়। এবারে ২২ নভেম্বর/১৫ইং তারিখের পিএসসি পরিক্ষার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু আবরও ফল বিপর্যয়ের আতঙ্কে ২১ নভেম্বর সন্ধ্যায় ইসমেতারা খাতুন শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করেন।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G