আইএস’কে ধ্বংস করবে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Obamaইসলামিক স্টেট’কে (আইএস) ধ্বংস করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আজ রোববার মালয়েশিয়ায় আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এই কাজে তিনি রাশিয়ার সহায়তা কামনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কোনোরকম ছাড় দেবে না। তিনি ওই চরমপন্থি দলের নেতাদের খুঁজে বের করা এবং ওই গোষ্ঠীর অর্থের উৎস বন্ধ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্ট ওবামা বলেছেন,‘ আইএসকে ধ্বংস করা এখন আর বাস্তবসম্মত কোনো লক্ষ্য নয়, আমরা তাদের ধ্বংস করতে চলেছি।’ তিনি আরও বলেন,‘আমরা তাদের ধ্বংস করব। সম্প্রতি তারা যেসব ভূখণ্ড দখলে নিয়েছে সেগুলো থেকে তাদের উৎখাত করব, তাদের অর্থের উৎস বন্ধ করব, নেতাদের খুঁজে বের করব, তাদের নেটওয়ার্ক ও জঙ্গি সরবরাহ লাইন চূর্ণ করাসহ আমরা তাদের সমূলে ধ্বংস করব।’

রাশিয়া সহায়তা করলে আইএস জঙ্গিদের দমনের কাজ সহজ হবে বলেও মনে করেন ওবামা। সিরিয়ায় নেতৃত্ব বদলের প্রস্তাবে মস্কো রাজি হবে বলেও আশা প্রকাশ করেছেন ওবামা।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G