২৬ বোতল ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৬:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

gaibandaগাইবান্ধার পলাশবাড়িতে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলো, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ইসলামপুর গ্রামের নবাব আলীর পুত্র ধলু মিয়া (৩৮) ও ঘোড়াঘাট সদরের বড়গলির ইউসুফ আলীর পুত্র সাজু মিয়া (২৪)। এদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে পুলিশ জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের সরকারী কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

থানা সূত্রে জানা গেছে, ধলু মিয়া ও সাজু মিয়া বডিফিট করে ২৬ বোতল ফেন্সিডিল নিয়ে ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী টেম্পু যোগে পলাশবাড়ী আসছিল। খবর পেয়ে এসআই মামুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ পলাশবাড়ী সরকারী কলেজ মোড় এলাকায় ওৎ পেতে থাকে। এসময় ফেন্সিডিল বহনকারী টেম্পুটি কলেজ মোড়ে এলে টেম্পুর যাত্রীদের তল্লাশি করে বডিফিট অবস্থায় ওই দুই মাদক ব্যবসায়ীকে ২৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।

পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G