আইফোন চলবে চোখের ইশারায়

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

eye-iphone20151122093453প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোনে আই-ট্র্যাকিং সফটওয়্যার থাকবে। এই সফটওয়্যারের ফলে চোখের ইশারায় চলবে  । সম্প্রতি এমনই এক পেটেন্ট করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। খবর টেলিগ্রাফ।

শুধু পরবর্তী আইফোনই নয়, প্রতিষ্ঠানটির অন্যান্য ডিভাইসেও এই সফটওয়্যার ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১২ সালের সেপ্টেম্বরের দিকে আই-ট্র্যাকিং সফটওয়্যারসমৃদ্ধ পেটেন্টটির অনুমোদনের জন্য আবেদন করে অ্যাপল। সেই আবেদন সম্প্রতি অনুমোদন পেয়েছে।

নতুন প্রযুক্তি আইফোনের পরবর্তী সংস্করণে ব্যবহার করা হলে ব্যবহারকারী কোনো অ্যাপের দিকে স্থির দৃষ্টিতে তাকালে সেটি চালু হয়ে যাবে। এভাবে চোখের ইশারায় ডিভাইসটির সব ফাংশন ব্যবহার করা যাবে। আইফোন ৫এস, আইফোন ৬ ও আইফোন ৬এসে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়। এতে অ্যাপলের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়। আই-ট্র্যাকিং প্রযুক্তি একইভাবে তুমুল হৈচৈ জাগাবে বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ডিভাইস আনলক করতে গুগল ২০১৩ সালের জুলাই মাসে আই-ট্র্যাকিং ব্যবস্থার পেটেন্ট করে। এদিকে ফুজিতসু এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বিল্টইন আইরিস স্ক্যানিং স্মার্টফোন অথেনটিকেশন সিস্টেম উন্মোচন করে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের এ প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারে উন্মোচন করা হয়েছে বলে জানায়।

এদিকে অ্যাপল আইফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে আরো কার্যকর করার উদ্যোগ নিয়েছে। প্যানিক বাটন নামের বিশেষ প্রযুক্তি ব্যবহারের পেটেন্টও করেছে তারা। এ বাটনের মাধ্যমে গ্রাহক চাইলে তার ডিভাইসে যাতে অন্য কেউ প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা কার্যকর করতে পারবেন। সঙ্গে ক্যামেরা বা মাইক্রোফোন স্বক্রিয় করে কে বা কারা ডিভাইসে প্রবেশের চেষ্টা করছে তাও জানার চেষ্টা করতে পারবেন।

প্রতিক্ষণ/এডি /এস. টি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G