বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ে কর্মশালা

প্রকাশঃ নভেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০১ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

nilphamariবাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক কর্মশালা নীলফামারীতে শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। বাংলাদেশ শিশু একাডেমীর সহযোগীতায় এবং নীলফামারী শিশু একাডেমীর আয়োজনে কর্মশালায় স্বাগতিক নীলফামারী সহ দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার ৬০ জন প্রতিনিধি অংশ নিয়েছে। অংশগ্রহনকারীদের মধ্যে রয়েছে উল্লেখিত জেলার শিশু একাডেমীর কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও শিশু সংগঠক এবং সাংবাদিক।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে দুই জন রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রুপা চক্রবর্তী ও অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ, জে, এম এরশাদ আহসান হাবিব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন নীলফামারী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, পঞ্চগড় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দিন প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G