আকস্মিক সফরে পাকিস্তানে গেলেন মোদি

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

modi n nawaz_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0_0সম্প্রতি এক আকস্মিক সফরে পাকিস্তান গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তার এই সফরের কথা ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী ।

ক্ষমতায় আসার পর এটাই নরেন্দ্র মোদির প্রথম পাকিস্তান সফর। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সফর শেষে ফেরার পথে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাতের জন্য লাহোরে থামছেন বলে জানা যায়।
পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্প্রতি নতুন করে শান্তি আলোচনার চেষ্টা চলছে। সেরকম এক পটভূমিতেই নরেন্দ্র মোদি পাকিস্তানে গেলেন।

তবে এবারের সফরটা শুভেচ্ছার । আজ নেওয়াজ শরিফের জন্মদিন আর তাই শুভেচ্ছা জানাতে মোদির আকস্মিক পাকিস্তান সফর।

দুই নেতার মধ্যে অবশ্য এর আগেও দেখা-সাক্ষাৎ হয়েছে। মাত্র গত মাসেই প্যারিসে জলবায়ু শীর্ষ সম্মেলনের সময় তারা কথাবার্তা বলেছেন।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G