আইএস উৎখাত করবে ইরাক

প্রকাশঃ ডিসেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৭ অপরাহ্ণ

Iraqমধ্য প্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ইরাক থেকে সম্পূর্ণভাবে উৎখাত করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ কথা জানান আবাদি। ইরাকের সরকারি বাহিনী আইএসের কাছ থেকে দেশটির রামাদি শহর পুনর্দখলের পর তিনি এ ভাষণ দেন।  

ভাষণে আইএসের কাছ থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলও দখলমুক্ত করার কথা জানান প্রধানমন্ত্রী।

আবাদি বলেন, ২০১৬ হবে বড় এবং চূড়ান্ত বিজয়ের বছর। এ বছরই আইএসকে ইরাক থেকে বিতাড়িত করা হবে। আমরা শিগগিরই মসুল দখলমুক্ত করব এবং এটাই হবে আইএসের বিরুদ্ধে মারাত্মক ও চূড়ান্ত আঘাত।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রামাদি পুনর্দখলকে স্বাগত জানিয়েছেন। রামাদি পুনর্দখলের মধ্য দিয়ে আইএসের বড় ধরনের পরাজয় ঘটেছে বলে মনে করেন তিনি। ইরাকের সেনাবাহিনীকে এ অসাধারণ সাহসিকতার জন্য অভিনন্দন জানিয়েছেন জন কেরি।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে আইএস সদস্যরা ইরাকি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে সুন্নি মুসলমান অধ্যুষিত আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করে। গত কয়েক সপ্তাহের টানা যুদ্ধের পর অবশেষে শহরটি দখল করে ইরাক সরকার। এখন রামাদির বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আইএস সদস্যদের খুঁজছে সেনাবাহিনী।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G