সিরিয়ায় বাংলাদেশি জঙ্গি নিহত

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

planeসিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছে বলে মার্কিন সামরিক সূত্র একটি তালিকা প্রকাশ করেছে। ঐ তালিকায় সাইফুল হক সুজন নামে একজন বাংলাদেশির নাম রয়েছে।

সাইফুল হক সুজন কম্পিউটার প্রকৌশলী ছিল। সে ব্রিটেনে থেকে পড়াশোনা করেছে।

মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র কর্ণেল স্টিভ ওয়ারেন জানান, গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়। সে বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতো। ইসলামিক স্টেট এর হয়ে সে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিল।

তিনি আরো বলেন, সাইফুল হক সুজনের মৃত্যুতে বহির্বিশ্বের সাথে যোগাযোগের একটি উৎস হারালো আইএস।

গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হয়েছে বলেও জানান কর্ণেল ওয়ারেন। এদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন। এই দুজনের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল বলে জানান তিনি।

এদের মধ্যে একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করেন কর্ণেল ওয়ারেন। সে সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিল যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল। তার মৃত্যু হয় ২৪শে ডিসেম্বরের এক হামলায়।

এই হামলার দুইদিন পর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডার। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল বলে জানান কর্ণেল ওয়ারেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G