পেট্রোলবোমায় দগ্ধ ট্রাক চালক রশীদ মারা গেছেন

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

dinajpur_114872_0দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় দগ্ধ ট্রাকচালক আবদুর রশীদ (৩৮) মারা গেছেন। আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে প্রধান ডা. মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পেট্রোলবোমার আগুনে শ্বাসনালীসহ তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
তিনি আরো জানান, পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে গত দুদিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেলেন। এখনও চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন।
উল্লেখ্য যে, দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় ২৪ জানুয়ারি রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমা হামলায় ট্রাকচালক হামিদুল রহমান ও হেলপার আবদুর রশীদ অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
প্রতিক্ষণ/এডি/সুজানা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G