সাদুল্যাপুরে কৃষককে পিটিয়ে হত্যা

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ৩:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

gaibandha_গাইবান্ধার সাদুল্যাপুরে জমিজমা সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

স্থানীয়রা জানান, সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে দছিজল উদ্দিন এর সাথে জমিজমা সংক্রান্ত জের ধরে বিরোধ চলে আসছিল।

এক পর্যায়ে গত শনিবার সকাল ৭টার দিকে রফিকুল ইসলাম তার নিজস্ব পানের বরতে কাজ করতে যায়। এসময় প্রতিপক্ষ ঐ ব্যক্তি তাকে বেধরক মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্যাপুর উপজেলা কমপ্লেক্সে পরে শারীরিক অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান। এ ঘটনায় নিহত রফিকুলের স্ত্রী লেবু বেগম সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G