অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৪:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি

বরিশাল বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানী ঘটনায় লোকমান ফকির নামের এক ব্যক্তিকে পুলিশ আটকের পর ছেড়ে দেওয়ায়, এলাকায় সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা যায়।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর একজন কিশোরী বুধবার সন্ধ্যায় জৈনদ্দিন ফকিরের ছেলে লোকমান ফকির (৪০) এর বাড়ির উপর দিয়ে যাওয়ার সময় তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরে নিয়ে শ্লীলতাহানি ঘটায় লোকমান।

এঘটনা স্কুল ছাত্রীর মা রুনু বেগম স্থানীয় চৌকিদার আবুল হোসেনকে জানায়। আবুল হোসেন ঘটনাটি থানায় জানালে এসআই হাসানুজ্জামান রাতেই ঘটনাস্থলে গিয়ে লোকমানকে আটক করে থানায় নিয়ে আসে। ঐ রাতেই পুলিশ অজ্ঞাত কারণে লোকমানকে ছেড়ে দেয়। অভিযুক্তকে ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, থানার এসআই তদন্ত করে ঘটনাটি দেখছে, পূর্ব বিরোধের জের হিসেবে এমন ঘটনার কথা বলা হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G