আ.লীগ সমর্থক বাদলের শাহদাৎবার্ষিকীতে শোকর‌্যালি

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০১৬ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ২৪তম শাহদাৎবার্ষিকী উপলক্ষ্যে শরণখোলায় ছাত্রলীগের উদ্যোগে শোকর‌্যালি ও স্মরনসভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

শনিবার সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বাদলের কবরে পুস্পমাল্য অর্পন করে নেতা-কর্মীরা।

পরে শহীদ মিনার চত্বরে জিয়াউল হাসান তেনজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল।

প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মনির হোসেন মনি। বিশেষ বক্তা ছিলেন সাধারন সম্পাদক নাহিয়ার আল সুলতান উষান।

সভায় অন্যান্যদের বক্তৃতা করেন আওয়ামীলীগ সহ-সভাপতি এম.এ রশিদ আকন, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম খোকন, অধ্যাপক সাবির আহম্মেদ মুক্তা, শ্রমিকলীগ আহবায়ক আসাদুজ্জামান মিলন, যুবলীগের সভাপতি আবুল হোসেন নান্টু, সাধারন সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা, ছাত্রলীগের সাধারন সম্পাদক আকন্দ ইব্রাহিম সুমন ও সহ-সভাপতি শরীফ খায়রুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ৯ জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএএসসি চত্বর সংলগ্ন এলাকায় ডেকে নিয়ে আততায়ীরা তাকে নির্মমভাবে হত্যা করে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G